।" ফ্রীল্যান্সিং করতে চাই কিন্তু আমি কোন কাজ পারি না "
গল্প লিখতে জানেন? এই ফোরাম এর জন্য গল্প প্রয়োজন। আপনার গল্পগুলো যদি সুন্দর হয় তাহলে আপনি চাইলে তা আমাদের ফোরাম এ পোস্ট করতে পারি। ফোরাম এ আপনার গল্প পোস্ট করলে সেখান থেকে আয় আসতে পারে । অথবা চাইলে আপনি নিজের ওয়েবসাইট খুলেও আপনার গল্পগুলো মানুষকে দেখাতে পারেন। আর আপনি কি কাজ জানেন না? লিখতে জানেন বলেই তো পারবেন তাই না?
ছবি আঁকতে পারেন? আমাদের ফোরাম টিশার্টের জন্য ছবি নিবে সামনেই। সুন্দর সুন্দর ছবি থাকবে টিশার্টে। একে দিতে পারবেন? অথবা ছবি একে আপনি অন্য ওয়েবসাইটে বিক্রয়ও করতে পারেন চাইলে। আপনি কি কাজ জানেন না তাহলে?
ঘুরতে যেতে পছন্দ করেন? ছবি তুলতেও? তাহলে সুন্দর সুন্দর স্থানে যখন ঘুরতে যান সেখানের বর্ণনা লিখে পোস্ট করতে পারেন আমাদের এই ফোরামে। অথবা নিজের ওয়েবসাইট খুলে সেখানে বর্ণনা এবং ছবিগুলো পোস্ট করতে পারেন। আবার চাইলে বড় ওয়েবসাইট গুলোতেও বিক্রয় করতে পারেন। যে হয়তোবা তাদের বিজ্ঞাপন, মার্কেটিং বা কোন কাজে আসবে বলে কিনতে চাইবে। আপনি কি এই কাজটি পারবেন না ?
মুভি দেখতে পছন্দ করেন? কি কি মুভি দেখেছেন? মুভিগুলো কিরকম ছিলো? মুভিগুলোর কোন কোন ব্যাপারগুলো ভালো লেগেছে? কোন কোন ব্যাপারগুলো ভালো লাগে নি। কি কি ভুল ছিলো? ধরতে পেরেছেন? আর কোন বিষয়টা এভাবে না হয়ে সেভাবে হলে ভালো হতো? যদি এগুলো বুঝতে পারেন তাহলে মুভি রিভিউ করতে নামতে পারেন। সুন্দরভাবে ঘুছিয়ে লিখে এই ফোরাম বা আপনার বা অন্য কারো ওয়েবসাইট এর জন্য লিখে দিতে পারেন। আপনার জানা এই কাজটি থেকেও হয়তো একটা আয় হলো। অথবা চাইলে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। গেম প্লে এর মতোই এখানেও একই ভাবে আয়ের সুযোগ তৈরি হচ্ছে। খারাপ কি?
টুকটাক মিউজিক করেন? যেমন গীটার বা কীবোর্ড বা ড্রাম বাজাতে পারেন? নিজের মতো করে নতুন নতুন মিউজিক তৈরি করতে পছন্দ করেন? অথবা আপনার নিজের গান ইউটিউবে আপলোড করতে পারেন। মনেটাইজেশনের জন্য। অনেক শিল্পী এভাবেই কাজ করে যাচ্ছে। তাহলে আপনার বলা উচিৎ না “কোন কাজ পারি না” কথাটি।
আমি কাজ জানি না বা আমি কোন কাজ পারি না বলাটা ঠিক না। কাজ আপনি হয়তো ঠিকই জানেন। কিন্তু সেটাকে কাজ মনে না করাটাই আসলে ভুল। যদি মনে করেন আপনি একটা কাজ পারেন এবং সেটা করতে চান, তবে নিজের যোগ্যতা শুধু আরেকটু বাড়িয়ে নিলেই হলো। সেটার জন্য আরো শিখতে পারেন, আরো জানতে পারেন এবং চাইলে সেটার উপর নিজেকে মাস্টার করে নিতে পারেন। এক কথায় নিজেকে সেই কাজের উপর পিএইচডি করিয়ে ফেলতে পারেন। আর কাজ যেটাই হোক আপনি তাহলে ফ্রীল্যান্সিংএ নামতে পারবেন নিশ্চিন্তে। শুধু নিজেকে দক্ষ করে তুলুন আর কাজ পারি না এই কথাটি মন থেকে মুছে ফেলুন।
আপনি কি কাজ জানেন বা আপনার শখ কি সেটা আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানান। আমরা চেষ্টা করবো আপনার সেই কাজ জানা বা শখ থেকে আয় করার সকল উপায় দেখিয়ে দিতে বা কিভাবে সেটা আরো ভালো করবেন সেজন্য সহায়তা করতে। এর জন্য আপনার থেকে আমরা কোন ফী নিবো না। পুরোপুরি ফ্রীতেই পাচ্ছেন আমাদের এই সমাধান।
ধন্যবাদ সবাইকে।



